ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

গণভোটে ‘না’ সিল, পরে ব্যালট মুছে দিলেন রাবি ছাত্রদল সাধারণ সম্পাদক

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১২:৩৩:৫৮
গণভোটে ‘না’ সিল, পরে ব্যালট মুছে দিলেন রাবি ছাত্রদল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গণভোটে ‘না’ ভোট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। সোমবার তিনি নিজের ফেসবুকে ‘না’ ও ধানের শীষে সিলমারা ব্যালটের ছবি পোস্ট করেন।

সর্দার জহুরুল ইসলাম পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের ভোটার। পরে ধানের শীষে ভোট দেওয়ার ছবিটি রেখে ‘না’ ভোটের ছবি মুছে দেন তিনি। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সরদার জহুরুল ইসলাম বলেন,“ভোট দেওয়া স্বাধীনতা। যার যেটা ভালো লাগবে সে সেটায় ভোট দেবে। এখানে বাকস্বাধীনতা থাকতে হবে। আমার ‘না’ ভালো লাগছে, তাই ‘না’ দিয়েছি।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে