বিএসসির মুনাফায় নতুন সমীকরণ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত সমুদ্রগামী জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে। নৌ-বহর সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে ভাড়া বৃদ্ধির ইতিবাচক প্রভাবে এই সময়ে সংস্থাটির আয় বেড়েছে ২১ শতাংশ এবং নিট মুনাফা বেড়েছে ৭ শতাংশ।
রোববার (০৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বিএসসির জুলাই-ডিসেম্বর মেয়াদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। আর্থিক বিবরণী অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে সংস্থাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৯১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একই সময়ে নিট মুনাফা হয়েছে ৫৭ কোটি ৮১ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৭৯ পয়সা।
হিসাব অনুযায়ী, প্রথম ছয় মাসে বিএসসির নিট মুনাফা ৫ দশমিক ৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৬ কোটি ২৩ লাখ টাকায়। যদিও একই সময়ে সংস্থাটির আয় ১১ শতাংশ বেড়ে ৩৩০ কোটি টাকায় উন্নীত হয়েছে। অর্ধ-বার্ষিক ভিত্তিতে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯৩ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ৩৫ পয়সা।
বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক শিপিং বাজারে চার্টারিং ভাড়া বৃদ্ধির পাশাপাশি বহরে নতুন জাহাজ যুক্ত হওয়ায় দ্বিতীয় প্রান্তিকে এই ইতিবাচক ফলাফল এসেছে। ব্যবসায়িক সক্ষমতা বাড়ানো ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটি প্রথমবারের মতো নিজস্ব তহবিল থেকে প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগ করে দুটি বড় জাহাজ সংগ্রহ করেছে।
চীন থেকে নির্মিত এসব জাহাজ আমেরিকান কোম্পানি ‘হেলেনিক ড্রাই বাল্ক এলএলসি’ থেকে মোট ৭৭ মিলিয়ন ডলারে কেনা হয়। এর মধ্যে ‘বাংলার প্রগতি’ নামের জাহাজটি গত অক্টোবর মাস থেকেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে ‘বাংলার নবযাত্রা’ চলতি ফেব্রুয়ারির শুরুতে বিএসসির বহরে যুক্ত হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, নতুন জাহাজ সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে চার্টারিং ভাড়া বাড়ায় দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বৃদ্ধির গতি এসেছে। তবে তিনি উল্লেখ করেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সামগ্রিক নিট মুনাফা কিছুটা কমেছে।
অর্ধ-বার্ষিক মুনাফা কমার কারণ ব্যাখ্যা করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, নতুন জাহাজ কেনার জন্য বিএসসিকে বড় অঙ্কের এফডিআর (স্থায়ী আমানত) ভাঙতে হয়েছে। ফলে আগে এফডিআর থেকে যে সুদ আয় হতো, সেই আয়ের ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব সামগ্রিক মুনাফায় পড়েছে। তবে নতুন দুটি জাহাজ পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রমে এলে আগামী প্রান্তিকগুলোতে মুনাফা আবার ঊর্ধ্বমুখী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর বিএসসি ২০২৪-২৫ অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা নিট মুনাফা অর্জন করে নতুন রেকর্ড গড়ে। বর্তমানে সংস্থাটির বহরে জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর অন্তত একটি করে নতুন জাহাজ নিজস্ব অর্থায়নে বহরে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে বিএসসি। এতে ভবিষ্যতে সংস্থাটির আকার ও সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এছাড়া ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হলে বীমা দাবি থেকে পাওয়া অর্থও বিএসসির আর্থিক ভিত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মামুন/
পাঠকের মতামত:
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- ‘পুশব্যাক’ ইস্যুতে একমত হতে পারেনি দুই দেশ
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
- ১১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের রূপান্তরে বিএসইসির সম্মতি
- নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না
- নতুন বাজেটে সুখবর, সস্তা হতে পারে ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ








