ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতার হোসেন

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১১:২৬:২৬
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক : রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু নিজের নির্বাচনী এলাকায় ভোট দিতে পারছেন না, কারণ উভয়ই ঢাকার ভোটার তালিকাভুক্ত।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, জিএম কাদেরের বর্তমান ও স্থায়ী ঠিকানা উত্তরা, ঢাকা। তার ভোটকেন্দ্র উত্তরা হাই স্কুল এন্ড কলেজ।আখতার হোসেনের স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর হলেও তার ভোটকেন্দ্র ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

আখতার হোসেন জানান, তিনি ভোটার আবেদন করার সময় ঢাকায় ছাত্র ছিলেন, তাই ঢাকার ঠিকানার ভিত্তিতে তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তিনি এবং জিএম কাদের ভোটার এলাকা পরিবর্তনের চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচন কমিশন সহযোগিতা করেনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে