ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

গুরুতর অভিযোগ করলেন তাসনিম জারা

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১১:৩৪:১৩
গুরুতর অভিযোগ করলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, তাঁর পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাত দেখিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন,“পোলিং এজেন্টরা ঢুকতে পারছে না। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার নন। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, ভোটকেন্দ্রে পুরুষ কেন্দ্রগুলোতে নারী এজেন্টদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে, এবং ফোন নিয়ে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। তাসনিম জারা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

“বিভিন্ন অজুহাতে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, অথচ ভোট চলছে। এটি কীভাবে সুষ্ঠু প্রক্রিয়া হবে? যখন আমরা নিয়ম জানতে চাই, তখনও বলতে পারছে না।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে