ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

নাতির কাঁধে চড়ে ভোটকেন্দ্রে ১২০ বছরের তৈয়বজান

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১০:৪৭:১৪
নাতির কাঁধে চড়ে ভোটকেন্দ্রে ১২০ বছরের তৈয়বজান

নিজস্ব প্রতিবেদক : বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, দৃষ্টিও ঝাপসা; তবুও নাগরিক অধিকার রক্ষার অদম্য ইচ্ছার কাছে হার মানেননি ময়মনসিংহের হালুয়াঘাটের ১২০ বছর বয়সী বৃদ্ধা তৈয়বজান। দুই নাতির কাঁধে চড়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।

ভোট প্রদান শেষে তৈয়বজান বলেন, “নিজে চলাফেরা করতে পারি না, তাও আইছি। নিজ হাতে পছন্দের মানুষরে ভোট দিছি, খুব ভালো লাগতাছে।”

একই কেন্দ্রে ভোটার আকিবুল ইসলাম জানান, প্রায় ১৬-১৭ বছর পর তিনি এবার নিজের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিতে পেরেছেন। কেন্দ্রের ভেতরে উৎসবমুখর পরিবেশ এবং দীর্ঘ ভোটার সারি লক্ষ্য করা গেছে।

ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,৩০৫ জন। প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ মোজাহারুল হক জানান, প্রথম এক ঘণ্টায় প্রায় ২০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা ভোটারদের জন্য ক্র্যাচ বা সহায়তা প্রদান করা হয়েছে।

ভোটকেন্দ্রে নির্বাচনী পর্যবেক্ষক ও প্রার্থীরা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। তবে কিছু ভোটার ভোটার তালিকায় নাম না থাকা বা বিভ্রান্তির কারণে বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে