ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

চেয়ার থেকে পড়ে গেলেন প্রিজাইডিং অফিসার!

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৯:০৪:১৯
চেয়ার থেকে পড়ে গেলেন প্রিজাইডিং অফিসার!

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ভোটকেন্দ্রের সরঞ্জাম আনতে গিয়ে প্রিজাইডিং অফিসার বরুণ কান্তি সাহা অজ্ঞান হয়ে পড়েছেন। তিনি মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে সরঞ্জাম বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে বরুণ কান্তি সাহা অজ্ঞান হয়ে যান।

তাকে দ্রুত উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নেয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মিরসরাই ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার জানান, বরুণ কান্তি সাহা আবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকতেন। তার পরিবর্তে বাবলু বড়ুয়া দায়িত্ব নিয়েছেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে