ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

বিএনপিকে ধুয়ে দিলেন মির্জা ফখরুলের মেয়ের জামাই 

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৪:৫৪:০৬
বিএনপিকে ধুয়ে দিলেন মির্জা ফখরুলের মেয়ের জামাই 

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট কেনাবেচার অভিযোগসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল ভোট কেনার সঙ্গে জড়িত।

পোস্টে তিনি লেখেন, “জামায়াত ভোট কিনছে, বিএনপিও নিশ্চয়ই একই কাজ করছে। এনসিপিও সুযোগ পেলে করছে।” তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

আরও একাংশে তিনি উল্লেখ করেন, “পয়সা নিয়ে সে ভোট দেবে, হয়তো সবার কাছ থেকেই টাকা নেয়—কিন্তু শেষ পর্যন্ত কারও সঙ্গে বেইমানিও করে।”

নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের প্রত্যাশা ও হতাশার কথাও তুলে ধরেন ফাহাম। তিনি লেখেন, “আর এই দিন দেখার জন্য আমি ১৫ বছর কত স্বপ্ন দেখলাম, কত চেষ্টা করলাম। কী দেখতেছি? কত আর আশাবাদের অভিনয় করব? কী আর বলব ভাই? সব কিছুই মিনিংলেস লাগে। এখানে যাই করেন—মিনিংলেস হয়ে যায়।”

উল্লেখ্য, তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে