×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিটি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রশীদ

২০২৫ ডিসেম্বর ০৩ ১২:০৫:০৯
সিটি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রশীদ

নিজস্ব প্রতিবেদক : সিটি ব্যাংক সম্প্রতি মিজানুর রশীদকে উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং চিফ বিজনেস অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।

মিজানুর রশীদ ফিনটেক এবং কনজিউমার প্যাকেজড গুডস খাতে ৩০ বছরেরও বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ব্যবসায়ের আকার বৃদ্ধি ও স্থায়ী প্রবৃদ্ধি অর্জনে প্রমাণিত সাফল্য অর্জন করেছেন।

এর আগে তিনি বিকাশ লিমিটেডে চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিকাশের জন্য একটি শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলেন। এছাড়া তিনি ইউনিলিভার বাংলাদেশ, ভারত ও উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের ব্রিটিশ আমেরিকান টোব্যাকা-তেও কাজ করেছেন।

সিটি ব্যাংক বিশ্বাস করে, মিজানুর রশীদের দীর্ঘ অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা ব্যাংকের ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে