মাযহাব সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর

নিজস্ব প্রতিবেদক : ইসলামি শরিয়তের বিধান পালন করতে গিয়ে সাধারণ মুসলিমদের মনে প্রায়ই মাযহাব, সুফিবাদ এবং বিদআত নিয়ে নানাবিধ প্রশ্ন তৈরি হয়। সম্প্রতি ‘টুয়ার্ডস ইটারনিটি’র বাংলা চ্যানেলে প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে বিশিষ্ট ইসলামিক স্কলার ড. শাদি এলমাসরি এসব বিষয়ে অত্যন্ত প্রাঞ্জল ও যৌক্তিক ব্যাখ্যা দেন। তাঁর সেই আলোচনার সারসংক্ষেপ নিয়ে এই বিশেষ প্রতিবেদন।
অনেকের ধারণা—মাযহাব হলো কোনো পুরোনো যুগের আলেমের ব্যক্তিগত মতামত। কিন্তু ড. শাদি এলমাসরি বলেন, মাযহাব মূলত একটি পদ্ধতি (School of Jurisprudence)—যা মুসলমানদের দৈনন্দিন জীবনে শরিয়ত মানা সহজ করে।
কুরআন–সুন্নাহর বহু নির্দেশ এমন আছে যার একাধিক যুক্তিসঙ্গত ব্যাখ্যা সম্ভব (যাকে বলা হয় জন্নিয়্যাতুদ দালালাহ)। এখান থেকেই মাযহাবের উৎপত্তি।
ড. শাদি উদাহরণ দেন—খন্দকের যুদ্ধের পর বনু কুরাইজা গোত্রের দিকে রওনা হওয়ার সময় নবী করিম (সা.) নির্দেশ দিয়েছিলেন: “বনু কুরাইজায় না পৌঁছে কেউ আসরের নামাজ পড়বে না।”
সাহাবীদের একদল আক্ষরিক অর্থ ধরলেন—সূর্যাস্তের পরও নামাজ পড়লেন না। অন্য দল বুঝলেন যে উদ্দেশ্য ছিল দ্রুত যেতে বলা— তাই পথেই নামাজ পড়লেন। রাসুল (সা.) দুই-ই সঠিক বলে অনুমোদন দেন।
এ থেকেই বোঝা যায়—ইসলামের অনেক নির্দেশের একাধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকতে পারে। প্রতিটি মাযহাবই কুরআন–সুন্নাহভিত্তিক, বহু যুগের আলেমদের গবেষণা–মন্তব্যের সম্মিলিত ফল।
ড. শাদির মতে—হাম্বলি, আশআরি বা মাতুরিদি কোনো পৃথক ধর্ম নয়। ইসলামের প্রাথমিক যুগে দার্শনিক চিন্তা, নাস্তিকতা ও বিদ্বেষমূলক মতবাদ মুসলমানদের বিশ্বাসে আঘাত হানতে শুরু করলে যুক্তি–তর্কের মাধ্যমে ইসলামকে রক্ষা করার লক্ষ্যে ইলমুল কালাম বিকশিত হয়।
আশআরি ও মাতুরিদি আকিদা মূলত ইসলামি বিশ্বাসকে যৌক্তিকভাবে প্রতিষ্ঠার পদ্ধতি।ইমাম নববীর মতে—এটি ওলামাদের জন্য ফরজে কিফায়া।
সুফিবাদ সম্পর্কেও সমাজে বহু ভুল ধারণা রয়েছে। ড. এলমাসরি বলেন— সুফিবাদ = ইহসান + তাজকিয়াতুন নফস (আত্মশুদ্ধি).
ইসলামে যেমন ফিকহ (আইন) ও আকিদা (বিশ্বাস) জরুরি, তেমনি অন্তরের পরিশুদ্ধিও অপরিহার্য।
একজন প্রকৃত সুফি তিনি—যিনি সঠিক আকিদা ও শরিয়ত মেনে চলেন,নফসকে পরিশুদ্ধ করেন,জিকির–ইবাদত ও নৈতিক আচরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন,শরিয়তবিরোধী কোনো কাজ কখনই সুফিবাদ নয়।
বিদআত প্রসঙ্গে ড. শাদি শাফেয়ী ও মালেকি মাযহাবের উদ্ধৃতি দেন—ইসলামে নতুন সব বিষয়ই হারাম নয়।কোনো কাজ শরিয়তের মানদণ্ডে বিচার করতে হয়—ওয়াজিব,মুস্তাহাব,মুবাহ,হারাম, কোন শ্রেণিতে পড়ে।
সম্মিলিত জিকির বা মিলাদ সম্পর্কে তিনি বলেন—সাহাবীরাও সম্মিলিতভাবে আল্লাহকে স্মরণ করতেন।
চার মাযহাবেই উচ্চস্বরে জিকির বা সম্মিলিত তিলাওয়াত বৈধ।তবে ইমাম মালিক (রহ.) মনে করতেন—এগুলোকে যেন মানুষ ফরজ হিসেবে না ধরে তাই জনসমক্ষে অতিরিক্ত জাঁকজমক পরিহার করা ভালো।
বর্তমান যুগে মানুষ যখন দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে, তখন শরিয়তবিরোধী কিছু না থাকলে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে এমন আয়োজন উপকারী হতে পারে।
ড. শাদি এলমাসরি বলেন—আজকের যুগ বুদ্ধিবৃত্তিক যুদ্ধের যুগ।নাস্তিকতা, উদারবাদ, নৈতিক অবক্ষয়—এগুলোই বড় চ্যালেঞ্জ। ছোটখাটো মতভেদ নিয়ে বিভেদ সৃষ্টি করা শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছু নয়।
তিনি জোর দিয়ে বলেন—ব্যক্তিগত ও মাযহাবগত মতভেদ ভুলে, সত্য জ্ঞান অর্জন করে, উম্মাহর ঐক্যের জন্য কাজ করা জরুরি
আল্লাহ বলেন—“তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন।”
ড. শাদি এলমাসরির আলোচনায় স্পষ্ট যে—ইসলাম কোনো কঠিন বা জটিল ধর্ম নয়।মাযহাব, সুফিবাদ ও আকিদাগত ভিন্নতা আসলে ইসলামের বিস্তৃততা, নমনীয়তা এবং জ্ঞানের গভীরতার প্রমাণ।
বর্তমান সময়ে প্রয়োজন—সঠিক জ্ঞান অর্জন, নিরর্থক বিতর্ক এড়িয়ে চলা, ঈমান ও আমলকে শক্তিশালী করা এবং মুসলিম উম্মাহর ঐক্যের পক্ষে কাজ করা।
মুসআব/
পাঠকের মতামত:
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













