ওয়াল স্ট্রিটে জোয়ার, ছন্দে ফিরছে এশিয়ার শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: মার্কিন অর্থনীতির দুর্বল পরিসংখ্যান ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা আরও জোরালো করেছে। আর এ প্রত্যাশার ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। নিম্নমুখী প্রবণতা ভেঙে ওয়াল স্ট্রিটের শেয়ার সূচকগুলো ফের ঊর্ধ্বমুখী হয়েছে। একই স্রোতে যুক্ত হয়েছে এশিয়া–প্যাসিফিক অঞ্চলের শেয়ারবাজারও, যেখানে বেশিরভাগ গুরুত্বপূর্ণ সূচকে গতকাল বৃদ্ধি দেখা গেছে।—খবর রয়টার্স।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ও অর্থনৈতিক ডেটার প্রতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এশিয়া–প্যাসিফিকের বাজার পরিস্থিতিও এর স্পষ্ট প্রমাণ।
জাপানের নিক্কেই ২২৫ সূচক গতকাল বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। রফতানিনির্ভর ও প্রযুক্তিখাতের বড় কোম্পানির শেয়ারদর দ্রুত বাড়ায় এ উত্থান দেখা গেছে। তবে কিওক্সিয়া নামে দেশটির মেমোরি চিপ ও স্টোরেজ ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৯ শতাংশ। কারণ হিসেবে জানা গেছে—বেইন ক্যাপিটালের ২৩০ কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা।
ব্যাংক অব জাপান আগামী মাসে সুদহার বাড়াতে পারে—এমন সম্ভাবনায় ইয়েনের বিনিময় হার অস্থিতিশীল হয়েছে। অর্থনীতি স্থিতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক কঠোর নীতিতে থাকতে চাইছে। রাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি আলোচনায় আছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জনপ্রিয়তা বাড়ায় বিরোধী দলগুলো নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে।
জাপান ছাড়া এশিয়া-প্যাসিফিক বাজারকে প্রতিফলিত করা এমএসসিআই বিস্তৃত সূচকও গতকাল উল্লেখযোগ্যভাবে উত্থান দেখিয়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক উঠেছে ২ দশমিক ৭ শতাংশ। সেখানে বাজারের সবচেয়ে বড় কোম্পানি স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। এসকে হাইনিক্সের শেয়ারদরও বেড়েছে ১ শতাংশ।
হংকংয়ের হ্যাংসেং সূচক গতকাল বেড়েছে দশমিক ১ শতাংশ; তবে চীনের সাংহাই কম্পোজিট সূচক কমেছে দশমিক ২ শতাংশ। আলিবাবার আয় প্রত্যাশার চেয়ে বেশি হলেও মুনাফা কমে যাওয়ায় কোম্পানিটির শেয়ারদর নেমেছে ১ দশমিক ৯ শতাংশ। তার আগের দিন যুক্তরাষ্ট্রের বাজারেও শেয়ারটি ২ দশমিক ৩ শতাংশ পড়ে যায়। তাইওয়ানের তাইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ।
মার্কিন শেয়ারবাজারে টানা কয়েক মাস ঊর্ধ্বমুখী থাকার পর গত সপ্তাহে সূচকগুলো পতনে গেলেও আবার ঘুরে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক কম্পোজিট সূচক টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। নতুন পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রির প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম ছিল। এতে ফেডের দ্রুত সুদহার কমানোর আশা আরও বেড়েছে। বিশ্লেষকদের ধারণা—এশিয়ার উদীয়মান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোও একই পথে এগোতে পারে।
জ্যানাস হেন্ডারসন ইনভেস্টরসের পোর্টফোলিও ম্যানেজার সাট দুহরা বলেন, যুক্তরাষ্ট্রে সুদহার কমলে উদীয়মান বাজারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তখন এসব বাজারও নিজস্ব নীতির সুদহার কমাতে সক্রিয় হয়ে উঠবে।
ফেড ফান্ড ফিউচার তথ্য অনুযায়ী, ১০ ডিসেম্বরের এফওএমসি সভায় ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা ৮০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে—যেখানে এক সপ্তাহ আগে এই সম্ভাবনা ছিল মাত্র ৫০-৫০।
ওয়াল স্ট্রিটে মঙ্গলবার লেনদেন শেষে ডাও ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ দশমিক ৯ শতাংশ এবং নাসডাক ০.৬৭ শতাংশ। থ্যাংকস গিভিং ডে উপলক্ষে মার্কিন শেয়ারবাজার আজ বন্ধ থাকবে এবং আগামীকাল সীমিত সময় লেনদেন হবে।
একইদিন পাউন্ডের বিপরীতে ডলারের বিনিময় হার বেড়েছে দশমিক ২ শতাংশ। বাজেট ঘোষণার আগে যুক্তরাজ্যে টানা পাঁচদিন ধরে মুদ্রার মূল্য বাড়ছে। ধারণা করা হচ্ছে, বাজেটে কর বৃদ্ধির ঘোষণা আসতে পারে—যা বাজেট ঘাটতি কমানো ও বাজারে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
ইউরোপে প্রারম্ভিক লেনদেনে গতকাল আঞ্চলিক ফিউচার সূচক বেড়েছে দশমিক ৭ শতাংশ। পাশাপাশি জার্মানির ডিএএক্স ফিউচার ও এফটিএসই ফিউচার বেড়েছে যথাক্রমে দশমিক ৭ ও দশমিক ৩ শতাংশ।
ডলার সূচক, যা মার্কিন মুদ্রাকে অন্যান্য মুদ্রার সঙ্গে তুলনা করে, কমে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬৮৬-এ। নিউজিল্যান্ড ডলার শক্তিশালী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। কারণ—নিউজিল্যান্ড রিজার্ভ ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে সুদহার ২ দশমিক ২৫ শতাংশে নামিয়েছে ও শিথিল নীতি কিছুটা সীমিত করেছে। একইদিন এসঅ্যান্ডপি/এনজেডএক্স৫০ সূচক বেড়েছে দশমিক ৬ শতাংশ।
অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স২০০ সূচক বেড়েছে দশমিক ৮ শতাংশ এবং অস্ট্রেলিয়ান ডলার বেড়েছে দশমিক ৬ শতাংশ। গত মাসে দেশটিতে ভোক্তা মূল্যবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি থাকায় ধারণা জোরালো—কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর চক্র হয়তো শেষের দিকে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক
- এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা









.jpg&w=50&h=35)

