বাংলাদেশ বনাম মালয়েশিয়া: রোমাঞ্চকর ফুটবল ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
সরকার ফারাবী: প্রায় ১৩ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরে এসে প্রত্যাশিত সূচনা করতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। তিন জাতি সিরিজের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ০–১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। তিন বছর আগে যাদের ৬–০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই এবার হতাশার মুখে পড়তে হলো স্বাগতিকদের।
ম্যাচের নির্ধারক গোলটি আসে প্রথমার্ধের ২৯ মিনিটে। মালয়েশিয়ার আইনসিয়া বিনতি মুরাদের সেই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। শুরুতে বাংলাদেশই ছিল আক্রমণে ধারালো। সপ্তম মিনিটে সুলতানার পাস থেকে ডান প্রান্তে বল পেয়ে শামসুন্নাহার জুনিয়র দারুণ এক ক্রস বাড়ালেও ঋতুপর্ণার চেষ্টাটি পোস্টে রাখতে পারেনি। পরের মিনিটে আরও একটি সম্ভাবনাময় আক্রমণ তৈরি হলেও ফল আসেনি দুর্বল ফিনিশিংয়ের কারণে।
এর আগে থাইল্যান্ড সফরে টানা বড় হারের পর বাংলাদেশের হাই লাইন ডিফেন্স সমালোচিত হয়েছিল। সেই একই কৌশল আবারও ভুগিয়েছে লাল–সবুজদের। মাঝমাঠ থেকে নুহাদফিনা মোফ ফিরদাউসের নিখুঁত চিপ পাসে আইনসিয়া দ্রুতগতিতে এগিয়ে গিয়ে কোহাতিকে পেছনে ফেলেন। তাঁকে থামাতে রুপনা চাকমা পোস্ট ছেড়ে এগিয়ে এলেও কোনাকুনি বামপায়ের শটে গোল করেন মালয়েশিয়ার এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়াতে কোচ বাটলার নামান মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন এবং স্বপ্না রানীকে। এতে খেলার ছন্দ কিছুটা বদলালেও কাঙ্ক্ষিত গোল আর এলো না। ৫৫ মিনিটে দুইবার বাংলাদেশের হাই লাইন ভেদ করে মালয়েশিয়া বিপজ্জনক আক্রমণ তুলেছিল, কিন্তু রুপনার বীরত্বে সেই আঘাত সামলে ওঠে দল।
৬২ মিনিটে আবারও রক্ষণভাগের ভুলে সুযোগ পান আইনসিয়া। আফঈদা ও কোহাতিকে ছাড়িয়ে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে রুপনার দৃঢ়তায় বিপদমুক্ত হয় স্বাগতিকরা। ৬৮ মিনিটে সুলতানার থ্রু পাস ধরে ঋতুপর্ণার দারুণ ক্রসে সাগরিকা হেড নিলেও বল পোস্ট ঘেঁষে বাইরে গেলে সমতা হাতছাড়া হয়।
শেষ দিকে বারবার আক্রমণে গেলেও মালয়েশিয়ার রক্ষণভাগ ছিল সুসংগঠিত। ইনজুরি টাইমে নুরফাজিরা বিনতি সানির একক প্রচেষ্টা রুপনা ঠেকিয়ে দেন। শেষ মুহূর্তে মারিয়া মাণ্ডা একাই ডিফেন্স ভেদ করে বক্সে ঢুকে শট নিলেও মালয়েশিয়ার গোলরক্ষক নুরুল আজুরিন সেভ করে দেন।
অবশেষে ০–১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফঈদাদের। দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে ফেরা তাই আর স্মরণীয় হয়ে উঠল না।
পাঠকের মতামত:
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের













