ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে সংকট যেন আরও গভীর হচ্ছে। নতুন হিসাব অনুযায়ী, খেলাপি ঋণের অঙ্ক দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। বিশ্লেষকদের মতে, এই পরিমাণ শুধু আর্থিক খাতের দুর্বলতা নয়, বরং পুরো ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে। তারা সতর্ক করে বলছেন—দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও ভারী হয়ে ওঠবে।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এই উদ্বেগজনক চিত্র উঠে আসে। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি ও নীতিমালা বাস্তবায়নের ফলে যেসব ঋণ এত দিন নিয়মিত হিসেবে দেখানো হতো, সেগুলোর প্রকৃত অবস্থাও এখন পরিষ্কার হচ্ছে। অনেক অনাদায়ি ঋণ নতুনভাবে মন্দ ঋণ হিসেবে চিহ্নিত হওয়ায় খেলাপির পরিমাণ দৃশ্যত আরও বেশি হয়েছে।
খাতসংশ্লিষ্টদের ধারণা, বহু বছর ধরে বিভিন্ন সুবিধা ও প্রভাবের মাধ্যমে যে বিপুল পরিমাণ ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণ করা হয়েছিল, সেগুলো দীর্ঘদিন লুকিয়ে থাকলেও এখন একে একে প্রকাশ পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃত তথ্য সামনে আসায় পরিস্থিতি বোঝা সহজ হলেও এটি একইসঙ্গে অস্বস্তি ও ঝুঁকির সংকেতও তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর শেষে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা—মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। শুধু এক বছরেই খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭১৮ কোটি, যেখানে গত সেপ্টেম্বর শেষে অঙ্ক ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা।
তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বৃদ্ধি উল্লেখযোগ্য। ২০২৫ সালের জুন প্রান্তিকে মোট ঋণ ছিল ১৭ লাখ ৭৮ হাজার ৩৭৮ কোটি, তার বিপরীতে খেলাপি ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি—যা ছিল ৩৪ দশমিক ৪০ শতাংশ। তিন মাস পরে সেই অঙ্কই বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৪৪ হাজার কোটির বেশি।
আইএমএফের শর্তও এ সংকটকে ঘিরে নতুন চাপ তৈরি করেছে। ডলার সংকট মোকাবিলায় পাওয়া ৪৭০ কোটি ডলার ঋণের বাকি দুই কিস্তি পেতে হলে ২০২৬ সালের মধ্যে বেসরকারি খাতে খেলাপি কমিয়ে ৫ শতাংশ এবং সরকারি ব্যাংকে ১০ শতাংশের নিচে নামাতে হবে। অথচ বর্তমানে সরকারি ব্যাংকগুলোতেই প্রায় ৫০ শতাংশ ঋণ খেলাপি অবস্থায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০০৯ সালে মোট খেলাপি ঋণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক সদৃশ্যতা, নিয়ন্ত্রণহীন ঋণ বিতরণ ও অপশাসনের কারণে খেলাপি ঋণ ক্রমাগত ফুলে উঠেছে। অর্থনীতিবিদদের দাবি—তৎকালীন ক্ষমতাসীনদের সুরক্ষায় ব্যাংক থেকে লুট করা বিপুল অর্থের এক বড় অংশ বিদেশেও পাচার হয়েছে, যার ফল আজ পুরো খাতেই স্পষ্ট হয়ে উঠেছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে







