×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ব্যবসায়ীদের জন্য বড় সুখবর

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৫:৩৪:২৮
ব্যবসায়ীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ ও আমদানি কার্যক্রমে গতি আনতে বাংলাদেশ ব্যাংক অগ্রিম অর্থ পরিশোধের সীমা দ্বিগুণ করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রিপেমেন্ট গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার অগ্রিম পাঠাতে পারবেন, যা আগে ছিল ১০ হাজার ডলার।

এছাড়াও, রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থ প্রেরণের সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই সীমা বৃদ্ধির ফলে ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা কম ঝামেলায়, দ্রুত সময়ে অর্থ পাঠাতে পারবেন, যা সময় ও খরচ দুটোই কমাবে। এতে করে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা সহজ হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাণিজ্য নীতিতে নমনীয়তা আনার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহিদ/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে