৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ!
নিজস্ব প্রতিবেদক: দুর্বল হিসেবে চিহ্নিত পাঁচটি ব্যাংকের উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই শেয়ারগুলোর বিপরীতে উদ্যোক্তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। কারণ, ব্যাংকগুলোর নিট সম্পদ এখন ঋণাত্মক (নেগেটিভ), ফলে শেয়ারগুলোর আর কোনো প্রকৃত মূল্য নেই।
বাংলাদেশ ব্যাংক একীভূত ব্যাংকের নামে শতভাগ সরকারি মালিকানায় নতুন শেয়ার ইস্যু করবে। এর আওতায় গঠিত হবে নতুন পরিচালনা পর্ষদ এবং নিয়োগ দেওয়া হবে একজন নতুন সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা)।
বর্তমান পাঁচ ব্যাংকের সম্পদ, দায়দেনা এবং শাখাগুলো নবগঠিত ব্যাংকের অধীনে চলে আসবে।
একীভূতকরণের আওতায় আসা পাঁচটি ব্যাংক হলো:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক (এসআইবিএল)
ইউনিয়ন ব্যাংক
গ্লোবাল ইসলামী ব্যাংক
এক্সিম ব্যাংক
এসব ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে, এবং অভিযোগ রয়েছে—তাদের মাধ্যমে এসব ব্যাংকে বিপুল অর্থ লুটপাট এবং পাচার হয়েছে।
মূলধন সরবরাহ ও পুনর্গঠনের রূপরেখা
নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে:
২০ হাজার কোটি টাকা সরবরাহ করবে সরকার
১২ হাজার কোটি টাকা আসবে আমানত বিমা তহবিল থেকে
৩ হাজার কোটি টাকা আসবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে
বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে মূলধন দেবে না, তবে প্রয়োজনে ঋণ সহায়তা ও নীতি সহায়তা দেবে।
পাঁচ ব্যাংকের প্রায় ৭৬০টি শাখা ও ৬৯৮টি উপশাখা রয়েছে। একীভূত ব্যাংকের শাখাগুলো পুনর্বিন্যাস করা হবে। একই উপজেলায় একাধিক শাখা থাকলে, সবচেয়ে কার্যকর শাখা রেখে অন্যগুলো আশপাশে স্থানান্তর করা হবে।
এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চলমান থাকবে। প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্বিন্যাস করা হবে।
নতুন ব্যাংকে থাকবেন মাত্র একজন সিইও, যিনি হবেন অভিজ্ঞ ও নিরপেক্ষ একজন ব্যাংকার। বর্তমান পাঁচ ব্যাংকের কোনো সিইও এই পদে বিবেচনায় আসবেন না। তবে নিম্নস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদে ছাঁটাই হবে না, বরং পদ বা কর্মস্থলে পরিবর্তন হতে পারে।
অমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে পর্যায়ক্রমে। প্রয়োজনে সাময়িক সময়ের জন্য মোরাটোরিয়াম (তোলার সীমাবদ্ধতা) আরোপ করা হতে পারে। এতে আমানতকারী প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারবেন।
প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরতের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার দেওয়ার প্রস্তাব থাকবে। যেহেতু ব্যাংকটি সরকারি মালিকানাধীন হবে, তাই শেয়ার নিতে তারা আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে।
বর্তমানে এই পাঁচ ব্যাংকের জন্য গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করা হবে। নতুন পরিচালনা পর্ষদে অভিজ্ঞ ব্যাংকার, অর্থনীতিবিদ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
নতুন ব্যাংককে দ্রুত তারল্য সংকট থেকে উত্তরণ এবং লাভজনক অবস্থানে নিয়ে যেতে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এর বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
এই একীভূতকরণ দেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন পদক্ষেপ। দীর্ঘদিন ধরে লুটপাট ও অব্যবস্থাপনায় জর্জরিত ব্যাংকগুলোর প্রতি জনআস্থা ফিরিয়ে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
জাহিদ/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













