ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

টিভি দেখতে বসে শরীর অবশ হয়ে আসে অভিনেত্রীর

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৮:৪৯:১৬
টিভি দেখতে বসে শরীর অবশ হয়ে আসে অভিনেত্রীর

নিজস্ব প্রতিবেদক : কলকাতার অভিনেত্রী সায়ন্তনী মল্লিক সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র শুটিং শেষ করেছেন। বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন। দেখছিলেন টেলিভিশন। হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি। শরীর অবশ হয়ে আসে। পরীক্ষা করালে জানা যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।

ঘটনাটি ঘটেছে গেল বুধবার (৩ সেপ্টেম্বর)। আজ সোমবার অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল মল্লিকের বরাতে ভারতের গণমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে। ইন্দ্রনীল জানান, সায়ন্তনী এর আগে একদম সুস্থ ছিলেন। কোনো শারীরিক অসুবিধার ইতিহাস নেই।

কীভাবে হঠাৎ ব্রেইন স্ট্রোক হলো, এখনও অজানা। কিন্তু অবস্থা গুরুতর হওয়া থেকে রক্ষা পেয়েছেন।

ইন্দ্রনীল আরও জানান, সায়ন্তনীকে হাসপাতাল থেকে গতকাল রোববারই বাড়িতে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা তাকে ১৫ দিনের সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে