ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ঘুমের মধ্যে ভয় পেলে যে দোয়া পড়ব

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১০:৩১:৫৯
ঘুমের মধ্যে ভয় পেলে যে দোয়া পড়ব

নিজস্ব প্রতিবেদক : আমাদের অনেকেই ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকি। কেউ কেউ একাকিত্বে ভুগি। মহানবী (সা.) এসব মুহূর্ত থেকে পরিত্রাণের জন্য একটি দোয়া শিখিয়েছেন।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন।

অর্থ : ‘আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর, যার মাধ্যমে তাঁর ক্রোধ থেকে ও তাঁর বান্দাদের ক্ষতি থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।’

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) সাহাবাদের ভয় থেকে ‍মুক্তির জন্য উল্লিখিত দোয়াটি শিখিয়েছেন। (তিরমিজি, হাদিস : ৩৫২৮; আবু দাউদ, হাদিস : ৩৮৯৩)

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে