অবশেষে স্বামীর গুলিতে নায়িকার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : বলিউডের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য বেদনাদায়ক গল্প। এমনই এক করুণ পরিণতি হয়েছিল অভিনেত্রী সায়েদা খানের জীবনে, যিনি ছোটবেলা থেকেই বড় পর্দায় সাফল্যের স্বপ্ন দেখেছিলেন।
কলকাতায় জন্ম নেওয়া সায়েদা ছিলেন সিনেমার নৃত্যশিল্পী আনওয়ারি বেগমের মেয়ে। সংসারের অভাব ঘোচাতে মাত্র ১১ বছর বয়সে অভিনয়ে পা রাখেন তিনি। ১৯৬১ সালে পরিচালক এইচ এস রাওয়াইলের হাত ধরে ‘কাচ কি গাদিয়া’ সিনেমায় মনোজ কুমারের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। কিশোর কুমারের সঙ্গেও অভিনয় করেন ‘আপকা হাত জাগান্নাথ’ চলচ্চিত্রে। তবে ক্যারিয়ারের শুরুটা দাপটের হলেও ধীরে ধীরে হারিয়ে যান আলোচনার কেন্দ্র থেকে, বাঁচতে শুরু করেন ছোট ছোট চরিত্রে অভিনয়ের উপর নির্ভর করে।
এই সময়ে তার জীবনে আসেন প্রযোজক ব্রিজ সাদানাহ। বিয়ের জন্য সায়েদা ধর্ম পরিবর্তন করে নাম রাখেন সুধা সাদানাহ। কিন্তু দাম্পত্যে সুখের বদলে শুরু হয় অশান্তি। ব্রিজ সন্দেহ করতেন, বিয়ের আগেই সায়েদার একটি সন্তান জন্মেছিল, যাকে তার মা আনওয়ারি বেগম লালন-পালন করছেন। এই সন্দেহই সংসারে স্থায়ী অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, ‘আশিকি টু’ এবং ‘মার্ডার টু’-এর চিত্রনাট্যকার শাগুফতা রফিক বেড়ে উঠেছিলেন আনওয়ারি বেগমের কাছেই। এ কারণে ব্রিজ মনে করতেন শাগুফতাই সায়েদার অস্বীকৃত কন্যা। এ নিয়েই তার ক্ষোভ আরও বাড়তে থাকে। শাগুফতা নিজেই জানিয়েছেন, অনেকেই বলত তিনি সায়েদার মতো দেখতে। সায়েদা তাকে নিজের আপনজনের মতো স্নেহ করতেন, যা শুধু বোনের জন্য অস্বাভাবিক মনে হতো।
দীর্ঘ বছরের দ্বন্দ্ব, ব্যর্থতা ও মানসিক চাপ চরমে পৌঁছায় ছেলের ২০তম জন্মদিনে। সারাদিন মদ্যপানের পর ব্রিজ হাতে তুলে নেন অস্ত্র। একে একে গুলি চালান স্ত্রী সায়েদা, কন্যা নম্রতা ও ছেলে কমলের দিকে। এরপর নিজেকেও গুলি করেন তিনি। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান কমল। পরে তিনি জানান, মা ও বোনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। তখন বুঝতেই পারিনি আমিও গুলিবিদ্ধ।
তবে সেদিন সায়েদা ও তার মেয়ে নম্রতাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই ভয়াবহ ঘটনার পর কমল কিছুদিন অভিনয়ে চেষ্টা করলেও শেষ পর্যন্ত বলিউড থেকে সরে দাঁড়ান।
কেএইচ/
পাঠকের মতামত:
- এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ, সুযোগ থাকছে যাদের
- আবহাওয়ায় পরিবর্তনের আভাস, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- আইটিসির প্রথম প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসসির ডিভিডেন্ড ঘোষণা
- পাওয়ার গ্রিডের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ
- যমুনা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
- প্রতি ১০ সেকেন্ডে ৩ জন ! ২০২৬-এ ক্যান্সার নিয়ে লুকানো সত্য
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
- ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ক্ষমতা হারানোর টার্গেট মোদির
- শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা
- রাশেদের অভিযোগের জবাবে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- ট্রাস্ট ইসলামী লাইফের আর্থিক অবস্থায় অবনতি, নয় মাসে ঘাটতি ৩০ লাখ টাকা
- “ইসলামের জন্য আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছিলাম”
- আবু বকরকে নিয়ে এত আগ্রহ কেন? জানুন অজানা গল্প
- দেশে ফেরা নিয়ে অনড় শেখ হাসিনা, যা বলছে সরকার
- বিএফআইইউতে বড় রদবদল
- আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ
- ১০ বিষয়ে ফেল, তবু ফলাফলে জিপিএ-৫!
- সাক্ষীর চেয়ার ঘোরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা, পরে যা ঘটল
- উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা
- ৮ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন
- হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- বিপাকে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
- ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে যেসব কাগজ, আবেদন করবেন যেভাবে
- মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল
- তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমণিকে, নোটিশে আরও যেসব দাবি
- ন্যাশনাল টিউবসের কোম্পানি সচিব পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা পদ্মা অয়েলের
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ট ঘোষণা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ













