যেভাবে বাংলাদেশে ব্যবহার করা যাবে গুগল পে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এই সেবার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এর মাধ্যমে স্মার্টফোনই হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট। ফলে আর প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন পড়বে না। বিমানে যাত্রা, কেনাকাটা, সিনেমা টিকিট—সব লেনদেনই সম্ভব হবে মোবাইল ফোনের মাধ্যমে।
চালুর প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ড (বাংলাদেশি মুদ্রায়) গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন। এরপর যেকোনো NFC (Near Field Communication) সাপোর্টেড টার্মিনাল-এ অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কন্টাক্টলেস পেমেন্ট করা যাবে।
ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।
গুগল ওয়ালেট সাধারণত ব্যবহারকারীদের স্পর্শকাতর আর্থিক তথ্য সংরক্ষণ করে না। ফলে বাংলাদেশে এই অ্যাপ চালু করতে বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদন প্রয়োজন নেই। গ্রাহকেরা কেবল নিজ নিজ ব্যাংকের কার্ড অ্যাপে সংযুক্ত করবেন এবং লেনদেন সম্পন্ন হবে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমেই।
তবে যেসব ব্যাংক গুগল ওয়ালেটের সঙ্গে সংযুক্ত হতে চায়, তাদেরকে কেন্দ্রীয় ব্যাংককে আগেই জানাতে হবে।
গুগল পে সাধারণত নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহারকারীদের কাছ থেকে কোনো লেনদেন ফি নেয় না। তবে ব্যাংকগুলোর নিজস্ব নীতিমালা অনুসারে নির্দিষ্ট লেনদেনে চার্জ নির্ধারিত হতে পারে—বিশেষ করে যদি লেনদেন আন্তর্জাতিক গেটওয়ে বা বিদেশি মুদ্রার সঙ্গে জড়িত হয় সেক্ষেত্রে ১-৩% পর্যন্ত বিদেশি লেনদেন ফি ধার্য করা হতে পারে।
তবে স্থানীয় (বাংলাদেশের অভ্যন্তরে) লেনদেনের ক্ষেত্রে সাধারণত কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হয় না।
ভারতে ২০২৪ সালের ডিসেম্বরে মোট ডিজিটাল লেনদেনের ৯৩% এবং লেনদেনের মূল্যমানের ৯২% হয় ইউপিআই-এর মাধ্যমে। এর মধ্যে গুগল পে একাই লেনদেনের ৫১% অর্থমূল্য এবং এক-তৃতীয়াংশের বেশি লেনদেন নিয়ন্ত্রণ করেছে।
পাকিস্তানেও ২০২৫ সালের মার্চে চালু হয়েছে গুগল পে। এছাড়া থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও এর ব্যবহার ব্যাপক।
বাংলাদেশে গুগল পে চালু হওয়াকে অনেকেই "ডিজিটাল লেনদেনের যুগান্তকারী পদক্ষেপ" হিসেবে দেখছেন। স্মার্টফোনভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা একদিকে যেমন নিরাপদ, তেমনি সময় ও খরচ সাশ্রয়ী। প্রযুক্তি-ভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তিতে এটি হতে পারে বড় অগ্রগতি।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা













