ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

২০২৫ মার্চ ২৩ ১৫:৩৬:৫৭
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি তাদের ইন্টারনেট সেবার দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড সেবায় খরচ কমাবে।

প্রধান উপদেষ্টা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ইন্টারনেটের দাম কমানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে পাইকারি পর্যায়ে মূল্য কমানো অন্যতম। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ধরনের ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমে যাবে। এর পাশাপাশি, মোবাইল কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমানোর জন্য ডিডাব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার কথা রয়েছে।

ফয়েজ আহমদ আরো জানিয়েছেন, ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ কমানোর আশাবাদ ব্যক্ত করেছেন।

তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জানান, আগামী বছর মাঝামাঝি সময়ের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ, যা আরও উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে