দেশে সর্বজনীন ন্যূনতম আয় চালু হলে ৬ শতাংশ দারিদ্র্য কমবে
নিজস্ব প্রতিবেদক : গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) বলেছে, দেশে সর্বজনীন ন্যূনতম আয়ের প্রক্রিয়া বা ইউনিভার্সাল বেসিক ইনকাম (ইউবিআই) পদ্ধতি চালু করা হলে ৬ শতাংশ পর্যন্ত দারিদ্র্য কমে আসবে।
রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সিপিডি আয়োজিত 'অ্যাসেসিং দ্য ভিয়াবিলিটি অফ ইউনিভার্সাল বেসিক ইনকাম (ইউবিআই) ইন বাংলাদেশ' — শীর্ষক অনুষ্ঠানে গবেষণা সংস্থাটির পক্ষ থেকে একটি স্টাডির রেফারেন্স দিয়ে এ কথা বলা হয়েছে।
সংস্থাটি বলেছে, দেশের দারিদ্র্যপীড়িত ৩৬ জেলায় এই পদ্ধতি চালু করা গেলে দারিদ্র্য কমবে ৩.৭ শতাংশ। বৈরী আবহাওয়াপূর্ণ ৩৪ জেলায় বাস্তবায়ন করা গেলে ৩ শতাংশ দারিদ্য কমবে। আর অতিদারিদ্র্যপীড়িত ১১ জেলায় এই পদ্ধতি বাস্তবায়ন করা গেলে দারিদ্র ১.৫ শতাংশ কমে আসবে। তবে এই পদ্ধতি চালু করার জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি পর্যালোচনার মাধ্যমে সিপিডি নতুন এই পদ্ধতির প্রস্তাব করেছে। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। যিনি আজকের সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে ন্যূনতম আয়ের ব্যবস্থা করতে হবে। দেশ গণতন্ত্রে উন্নয়নের সন্ধিক্ষণে রয়েছে। এরকম সময়ই আকাঙ্খা তুলে ধরার সময়। উন্নয়ন ও বিকাশের নিশ্চয়তা পাবে মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে এই ধারণা আছে। সেগুলো পর্যালোচনা করে এই প্রস্তাব করা হলো।
তিনি বলেন, "এখন বাংলাদেশের কোনো সামাজিক নিরাপত্তায় নিজে তালিকাভুক্ত হওয়ার সুযোগ নেই। এই সুযোগ সৃষ্টি করতে হবে। তালিকা প্রকাশ করতে হবে। সবার সামনে তালিকা চলে আসলে সেখানে স্বচ্ছতা নিশ্চিত হবে, কারণ কমিউনিটি তখন কে যোগ্য, কে যোগ্য না— তা বের করতে পারবে।"
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক তৌফিকুল ইসলাম খান বলেন, "সর্বজনীন ন্যূনতম আয়ের ছয়টি বিশেষ দিক রয়েছে। এতে বৈষম্যহীনতা সৃষ্টি হয়, অর্থনীতি বেগবান করে, সার্বিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যারা বাদ পড়েন, তারা সুবিধা পান, শর্তছাড়া সকলের জন্য সমান ও নগদে সহায়তা দেওয়া হয় এবং ব্যক্তি পার্যায়ে সুবিধা পায়।"
তৌফিকুল ইসলাম খান আরও বলেন, "কোনো পরিবার যদি বাল্যবিবাহ দেয়, তারা এই সুবিধা পাবে না। একটি সামাজিক নিরাপত্তা সুবিধা পেলে অন্য সুবিধা পাবে না।"
জানুয়ারি থেকে জুন মাসে সিলেকশন পদ্ধতি করার সুপারিশ করে, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। ২০২৫-২৬ সালের বাজেটে এই ধারণা অন্তর্ভূক্ত করার সুযোগ আছে বলে উল্লেখ করেন তৌফিকুল ইসলাম।
বিশ্বব্যাংকের সিনিয়র সোশ্যাল প্রটেকশন স্পেশালিস্ট আনিকা রহমান বলেন, "ইউবিআই চালুর সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুটোই আছে। এটা ভিন্ন মডেল। ফলে প্রশাসনিক চ্যালেঞ্জ বেশি থাকবে। এখানে ক্যাশ ট্রান্সফারের ইস্যু রয়েছে। ফলে স্বচ্ছতা, সুবিধাভোগী নির্বাচন করার পদ্ধতি গুরুত্বপূর্ণ। এছাড়া, শিশুদেরকে কীভাবে সম্পৃক্ত হবে সেটিও গুরুত্বপূর্ণ।"
এস/
পাঠকের মতামত:
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক











.jpg&w=50&h=35)

