×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইসলামিক ফাইন্যান্সের শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তা

২০২৪ আগস্ট ১৯ ১৫:০০:৫২
ইসলামিক ফাইন্যান্সের শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের কোম্পানি ইসলামিক ফাইন্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে কোনো কারণ ছাড়াই এই কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার দর বাড়ার কারণে সম্প্রতি ডিএসই কোম্পানিটির কাছে এর কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়। ডিএসইর চিঠির জবাবে গত ১৪ আগস্ট কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ার পেছনে কোন কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, গত ৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৮.৩০ টাকা। আর ১৫ আগস্ট কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৬.২০ টাকায়। অর্থাৎ এই ৮ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭.৯০ টাকা বা ৯৫ শতাংশ বেড়েছে।

এস/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে