×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আল আরাফাহ ইসলামি ব্যাংকের চেয়ারম্যান হলেন সেলিম রহমান

২০২৪ আগস্ট ১৯ ১৪:০০:১৮
আল আরাফাহ ইসলামি ব্যাংকের চেয়ারম্যান হলেন সেলিম রহমান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পটিয়ার সন্তান সেলিম রহমান।

রোববার (১৮ আগস্ট) ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪০৩তম সভায় সর্বসম্মতিক্রমে সেলিম রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকসহ অন্য একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ২৪ বছর ধরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি অপর একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ২৪ বছর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এএসএম/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে