টার্নওভারের তালিকায় ব্যতিক্রম দুই কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবসের মতো সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৮ আগস্ট) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। পতনের মুখে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টার্নওভারে উঠে আসা বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমলেও ব্যতিক্রমী অবস্থায় ছিল দুটি কোম্পানির শেয়ার। কোম্পানি দুটি হলো- অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ এবং ম্যারিকো বাংলাদেশে।
জানা গেছে, এদিন টপটেন টার্নওভারের অন্য কোম্পানিগুলোর শেয়ারদর কমলেও অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ ও ম্যারিকো বাংলাদশ’র শেয়ারদর বেড়েছে।
এদিন অলিম্পিকের শেয়ার দর ৫.৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৭০.৫০ টাকায়। আগের কর্মদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছিল ১৬৪.৯০ টাকা। আজ কোম্পানিটির ৯ লাখ ৪০ হাজার ৭৮৪টি শেয়ার হাত বললের মাধ্যমে ১৫ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি টপটেন টার্নওভারের ৫ নম্বরে উঠে আসে।
এদিকে টপটেন টার্নওভারের ১০ নম্বরে উঠে আসা ম্যারিকো বাংলাদেশ’র শেয়ারদর ১১.২০ টাকা বেড়ে ২ হাজার ৪৬১.৩০ টাকায় দাঁড়িয়েছে। আগের কর্মদিবস লেনদেন শেষে ম্যারিকোর শেয়ার দর দাঁড়িয়েছিল ২ হাজার ৪৫০.১০ টাকায়। এদিন কোম্পানিটির ৩১ হাজার ৪৯৬টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৭ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া, টার্নওভারের তালিকায় থাকা বাকি ৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। যেগুলো হলো-
গ্রামীণফোন
আজ ডিএসইতে টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে গ্রামীণফোন। কোম্পানিটির শেয়ারদর ১১.৩০ টাকা কমলেও ৪৯ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা লেনদেনের মাধ্যমে টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে। এদিন গ্রামীনফোনের ১৩ লাখ ৩৯ হাজার ১৫৮টি শেয়ার হাত বদল হয়। কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়ায় ৩৬৫.৭০ টাকায়।
ব্র্যাক ব্যাংক
আজ ব্র্যাক ব্যাংকের ৪১ লাখ ৬৭ হাজার ৩৮২টি শেয়ার হাত বদলের মাধ্যমে ২১ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন হয়েছে। এতে করে ব্র্যাক ব্যাংক টপটেন টার্নওভার তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে। তবে আজ কোম্পানিটির শেয়ারদর ১.৫০ টাকা কমে ৫১.৬০ টাকায় দাঁড়ায়। আগের কর্মদিবস কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৩.১০ টাকায়।
বৃটিশ আমেরিকান ট্যোবাকো
এই কোম্পানিটির শেয়ার দর ১২.৮০ টাকা কমে ৪১৫.১০ টাকায় দাঁড়ায়। আগের কর্মদিবস কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪২৭.৯০ টাকা। এদিন কোম্পানিটির ৫ লাখ ১ হাজার ৩৯৩টি শেয়ার হাত বদল হলে ২০ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়। এর মাধ্যমে কোম্পাটি টপটেন টার্নওভার তালিকার তৃতীয় স্থানে উঠে আসে।
স্কয়ার ফার্মা
এই কোম্পানিটির শেয়ারদর আজ ৬.৩০ টাকা কমে ২২৮.৬০ টাকায় দাঁড়ায়। আগের কর্মদিবস কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৩৪.৯০ টাকায়। আজ কোম্পানিটির ১৮ কোটি ৪৫ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। আর হাত বদল হয়েছে ৮ লাখ ১ হাজার ৯৩৬টি শেয়ার। কোম্পানিটি টপটেন টার্নওভার তালিকার চতুর্থ স্থানে উঠে আসে।
ডেল্টাব্র্যাক হাউজিং
শেয়ারদর কমলেও ১১ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার টাকা লেনদেনের মাধ্যমে টপটেন টার্নওভার তালিকার ষষ্ঠ স্থানে উঠে আসে। কোম্পানিটির শেয়ারদর ০.৪০ টাকা কমে ৪৫.৩০ টাকায় দাঁড়ায়। আগের কর্মদিবস এর ক্লোজিং দর ছিল ৪৫.৭০ টাকায়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
টপটেন টার্নওভার তালিকার সপ্তম স্থানে উঠে আসলেও ইউসিবির শেয়ারদর ০.৪০ টাকা কমে ১৩.৩০ টাকায় দাঁড়ায়। আগের কর্মদিবস এর শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৭০ টাকা। এদিন ইউসিবির ৭১ লাখ ৯৬ হাজার ৪৯৯টি শেয়ার হাত বদলের মাধ্যমে কোম্পানিটির ৯ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
টেকনো ড্রাগ
কোম্পানিটির ১৬ লাখ ৩৩ হাজার ৯৫৬টি শেয়ার হাত বদলের মাধ্যম ৮ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি টপটেন টার্নওভার তালিকার অষ্টম স্থানে উঠে আসে। তবে এদিন কোম্পানিটির শেয়ারদর ১.১০ টাকা কমে দাঁড়ায় ৫১.৫০ টাকায়। আগের কর্মদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.৬০ টাকায়।
হাইডেলবার্গ সিমেন্ট
শেয়ারদর কমলেও ২ লাখ ২৬ হাজার ৫৬৩টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৮ কোটি ১৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হযেছে এই কোম্পানির। এতেই হাইডেলবার্গ সিমেন্ট টপটেন টার্নওভারের নবম স্থানে উঠে আসে। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০.৭০ টাকা কমে ৩৪৮.৬০ টাকায় দাঁড়ায়। আগের কর্মদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫৯.৩০ টাকা।
এস/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









