শেয়ারবাজার ও ব্যাংক খাতে লুটপাট
চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাত ও শেয়ারবাজারে বহুল আলোচিত চৌধুরী নাফিজ সরাফাতের দুর্নীতির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক প্রাথমিক পর্যায়ে পদ্মা ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে অর্থ লোপাটের মাধ্যমে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে।।
দুদক সূত্রে জানা গেছে, নাফিজ সরাফাতের বিরুদ্ধে ব্যাংক ও শেয়ারবাজার থেকে নানা কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ আছে। তিনি আর্থিক খাত ও শেয়ারবাজার সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা।
এই দুই খাত ছাড়াও মোবাইলের টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, তারকা হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যমসহ নানা খাতে তার বিনিয়োগ আছে।
চৌধুরী নাফিজ সরাফাত দেশের সবচেয়ে বড় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেস প্রাইভেট লিমিটেডের অন্যতম কর্ণধার। এই কোম্পানি ১০টি মেয়াদি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে, যার তহবিলে আকার প্রায় ৩ হাজার কোটি টাকা। প্রসপেক্টাস ও আইন অনুসারে, ফান্ডগুলোর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর। কিন্তু শেয়াদ শেষ হওয়ার পরও এগুলোর অবসায়ন হয়নি। প্রভাব খাটিয়ে এগুলোর মেয়াদ আরও ১০ বছর বাড়িয়ে নিয়েছেন।
তিনি আলোচিত পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান। ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা-শেয়ারহোল্ডারও তিনি। তিনি ব্যাংক বহিঃর্ভূত আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্সেরও প্রধান উদ্যোক্তা।
অন্যদিকে বিধিবিহর্ভূতভাবে বিএসইসির অনুমোদন না নিয়ে এসব ফান্ডের টাকায় চৌধুরী নাফিজ সরাফাত আলোচিত পদ্মা ব্যাংকের শেয়ার কিনে পরিচালক বনেছেন।
এছাড়া মাল্টি সিকিউরিটিজ নামে একটি ব্রোকারহাউজও কেনা হয়েছে এসব ফান্ডের টাকায়।
অভিযোগ রয়েছে, পুলিশের একজন সাবেক আইজি ও একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিদের সহায়তা নিয়ে তিনি ব্যাংক, শেয়ারবাজার ও অন্যান্য খাতে দোর্দণ্ড প্রতাপশালী এক ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তার কাছে বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংকও ছিল অনেকটা জিম্মি।
সাবেক ফারমার্স (বর্তমানে পদ্মা) ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে ২০১৭ সালে পদ ছাড়তে বাধ্য হন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
এরপরই পদ্মা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী নাফিজ সরাফাত। তিনি দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির নাম পাল্টানো হয়। নাম দেওয়া হয় পদ্মা ব্যাংক।
এরপর তীব্র তারল্য সঙ্কটে বন্ধ হবার পথে থাকা পদ্মা ব্যাংক বাঁচাতে তিনি রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও আইসিবিকে পদ্মা ব্যাংকের ইক্যুইটিতে বিনিয়োগে বাধ্য করেন তিনি। ওই ব্যাংকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বড় অংকের আমানত রেখে ফেঁসে গেছে।
চেয়ারম্যান হিসাবে পদ্মা ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর চৌধুরী নাফিজ সরাফাত কেন্দ্রীয় ব্যাংক থেকে দণ্ড-সুদ, জরিমানা মওকুফসহ বিভিন্ন ছাড় পায় পদ্মা ব্যাংক। এরপরও ব্যাংকটি ধুঁকছে।
২০২৩ সালের শেষে পদ্মা ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ৭৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণই ৩ হাজার ৫৫০ কোটি টাকা। ফলে ঋণ থেকে যে আয় হয়, তা দিয়ে আমানতের সুদ পরিশোধ করা সম্ভব হয় না। ব্যাংকটি বড় অর্থের লোকসান গুনছে বলে জানা গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে পদত্যাগ করেন চৌধুরী নাফিজ সরাফাত।
নাফিজ সরাফাত একাধিক ব্রোকার হাউজের মালিক। ঢাকা স্টক এক্সচেঞ্জ সর্বশেষ যেসব ট্রেক ইস্যু করেছে, তাতে নামে-বেনামে নাফিজ সরাফাতের ৩/৪টি ট্রেক রয়েছে বলে জানা গেছে।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য শফিকুর রহমানের মালিকানাধীন একটি টেলিভিশনের শেয়ার লিখে জোর করে লিখে নেওয়ার আভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শফিকুর রহমান এক লিখিত বক্তব্য বলেছিলেন, চার-পাঁচ বছর আগে সংসদ সদস্য শফিকুর রহমানকে রাতে তার বাসা থেকে তুলে হোটেল ওয়েস্টিনের নিচ তলায় পুলিশের সাবেক আইজি বেনজীরের কাছে নিয়ে যাওয়া হয়। যেখানে রুট গ্রুপের মালিক রাজ্জাকুল হোসেন টুটুল, নাফিজ সরাফাতসহ আরও দুজন উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান আরও অভিযোগ করেছিলেন, এক পর্যায়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল ও প্রতারণার মাধ্যমে শফিকুর রহমানের সই নিয়ে সিটিজেন টিভির শেয়ার হস্তান্তর করে নেয়া হয়। পরে শফিকুর রহমান জানতে পারেন তার নামে সিটিজেন টিভির ৩০ শতাংশ শেয়ার রয়েছে এবং বেনজীরের দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে যথাক্রমে ১৫ শতাংশ করে মোট ৩০ শতাংশ শেয়ার, আরেকজনের নামে (অজ্ঞাত) ২৫ শতাংশ শেয়ার এবং টুটুনের নামে রয়েছে ১৫ শতাংশ শেয়ার।
শফিকুর রহমানের ভাষ্যমতে চার-পাঁচ বছর পার হলেও তিনি এই বিষয়ে কিছু করতে পারেননি। একজন সংসদ সদস্য হিসাবেও তাদের কাছে তিনি ছিলেন অসহায়।
প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন সিটিজেন টিভিকাণ্ডে সংসদ সদস্য শফিকুর রহমান ও চৌধুরী নাফিজ সরাফাতসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের কাছে আবেদন করেন।
এএসএম/
পাঠকের মতামত:
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা












