×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বার্জার পেইন্টসের প্রথম প্রান্তিক প্রকাশ

২০২৪ আগস্ট ১৫ ১১:০৩:২২
বার্জার পেইন্টসের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ টাকা ৯৬ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে মাইনাস ১৭ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময় যা ছিল প্লাস ৪৭ টাকা ৮ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩০ টাকা ২৭ পয়সা।

এএসএম/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে