×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গ্রামীণ টু মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ আগস্ট ১৩ ২৩:৫৩:১৪
গ্রামীণ টু মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ানঃ স্কিম-২ মিউচুয়াল ফান্ড ৩০জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৬.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ইউনিট প্রতি ৬৫ পয়সা ডিভিডেন্ড পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬৫ পয়সা। আগের বছরও ইপিইউ ছিল ৬৫ পয়সা।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫৪ পয়সা।

ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে এইমস অব বাংলাদেশ অ্যাসেট লিমিটেড।

এএসএম/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে