ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

২০২৪ জুলাই ০৯ ২১:৩৩:২১
ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সিলেট থেকে সোহাগ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান আসাদুজ্জামান।

হত্যার হুমকি পেয়ে গত ২৯ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’

এতে বলা হয়, ‘তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর থেকে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

জিডির কপিটি তাঁর ভেরিফাইড ফেসবুকের প্রকাশ করে সুমন লেখেন, ‘ভয়টা মৃত্যুর নয়, ভয়টা আমার এলাকার মানুষের জন্য! কি হবে যদি বেঁচে না থাকি।’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে