×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রশ্নফাঁসে গ্রেপ্তার ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

২০২৪ জুলাই ০৯ ১৯:২৮:৪৭
প্রশ্নফাঁসে গ্রেপ্তার ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসে জড়িত প্রতিষ্ঠানটির দুজন উপপরিচালক ও সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ গ্রেপ্তারকৃত ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জুলাই) তাদের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গাড়িচালক আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এ আদেশ দেন।

গ্রেপ্তার ১৭ আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

এছাড়া অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে ১০ আসামির জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে