×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেখতে গেলেন মির্জা ফখরুল-রিজভী

২০২৪ জুলাই ০৮ ২১:৩২:৫২
নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেখতে গেলেন মির্জা ফখরুল-রিজভী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোমবার (০৮ জুলাই) হাসপাতালে তাঁকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভোর ৪টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে