×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

তিতাস গ্যাসের পিয়নের তিন স্ত্রী কারাগারে

২০২৪ জুলাই ০৮ ১৭:৪২:৫৯
তিতাস গ্যাসের পিয়নের তিন স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান তিতাস গ্যাসের পিয়ন (অফিস সহায়ক) জহিরুল ইসলামের তিন স্ত্রীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

একই সঙ্গে তাদেরকে প্রায় এক কোটি টাকা জরিমানা করেছেন আদালত। তবে মামলার দায় থেকে খালাস পান পিয়ন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– মোসা. সেলিনা আক্তার, মোসা. আকলিমা আক্তার ও মোসা. আছমা আক্তার।

রোববার (০৭ জুন) এই সাজা দেন কুমিল্লার বিশেষ জজ আদালতের বিচারক বেগম শামসুন্নাহার। রায় ঘোষণার সময় তিন স্ত্রীকে নিয়ে তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি পিয়ন জহিরুল ইসলাম ও তার তিন স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা কার্যালয় থেকে তিনটি মামলা করা হয়।

মামলার রায়ে পিয়নের স্ত্রী সেলিনা আক্তারকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তারকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩৪ লাখ ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং তৃতীয় স্ত্রী আসমা আক্তারকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫১ লাখ ৯৯ হাজার ৮৩১ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে খালাস পেয়ে যান পিয়ন জহিরুল।

জহিরুল ইসলাম ঢাকায় তিতাস গ্যাস কোম্পানিতে এমএলএসএস (অফিস সহায়ক) পদে কর্মরত। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে