ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

কোটাবিরোধী আন্দোলনকারীদের প্রতি অ্যাটর্নি জেনারেলের বার্তা

২০২৪ জুলাই ০৮ ১৬:৫০:৪৮
কোটাবিরোধী আন্দোলনকারীদের প্রতি অ্যাটর্নি জেনারেলের বার্তা

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা-ব্যবস্থা বাতিল এবং ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশব্যাপী আন্দোলনরত চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, কোটা নিয়ে আন্দোলন করা উচিত নয়।

এএম আমিন উদ্দিন বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা তো সাবজুডিস। কারণ আমরা সরকারে থেকে কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত আদেশে দিয়েছেন সেই আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে গেছে। এই মুহূর্তে এ ধরনের আদালতের প্রতি শিক্ষার্থীদের আন্দোলনটা আমি মনে করি উচিত নয়। তাদের বলব যে বিষয়টা বিচারাধীন, সেটা রাজপথে না আনা। কারণ আদালত তো আছেই, বিচার হচ্ছে, হবে।

তিনি বলেন, সেক্ষেত্রে তাদের আমি একটু ধৈর্য ধরতে অনুরোধ করব। আমি জানি না তারা কেন আন্দোলন করছেন? আমি মনে করি আন্দোলন না করাই ভালো। সরকারি চাকরিতে (সাবেক প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলন না করাই উচিত।

এএম আমিন উদ্দিন জানান, আগামী বৃহস্পতিবার বিষয়টি ফের শুনানির জন্য আসবে। আমরা বুধবারও যদি পূর্ণাঙ্গ রায় পাই তাহলে সিপি (নিয়মিত আপিল) করব।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে