ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

২০২৪ জুন ২৯ ২৩:০৫:২৮
বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ কয়েক দিন থেকেই আংশিক উৎপাদনে রয়েছে। এবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

গতকাল শুক্রবার সকালে কয়লাভিত্তিক এই কেন্দ্রর উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত এই কেন্দ্র থেকে বাংলাদেশ প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছিল কেন্দ্রটি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটির উৎপাদন বন্ধ করা হয়। এটি আগামী ৫ জুলাই উৎপাদনে ফিরতে পারে।

এদিকে, কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন অর্ধেকে নেমে আসে। ধীরে ধীরে উৎপাদন বাড়ানো প্রক্রিয়া চলছিল। তবে শুক্রবার সকাল পৌনে ১০ টায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পিডিবি জানিয়েছে, আদানির প্রকৌশলীরা ত্রুটি মেরামতে কাজ করছে।

এদিকে, পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬২২ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য ২৫ জুন থেকে বন্ধ। বড় দুটি কেন্দ্রর উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ অনেক কমে গেছে। এতে গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়ে গেছে। যদিও আজ শনিবার বৃষ্টির কারণে দেশে বিদ্যুতের চাহিদা কম রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ দেশে আদানির বিদ্যুৎ আসা শুরু হয়। ঝাড়খন্ডের বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সঞ্চালনের জন্য মোট ২৪৪ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়।

এরমধ্যে ভারতে ১০৮ কিলোমিটার এবং বাংলাদেশে ১৩৬ কিলোমিটার সঞ্চালন লাইন রয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে