বিএনপির আন্দোলনে সরকার বিচলিত নয়: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের মুখে যত জোর, আন্দোলনে ততটা জোর নেই। শনিবার (০২৯ জুন) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমার অবাক লাগে আজকে বিএনপি বড় বড় কথা বলে। বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই, মুখের বিষে যত জোর। তাঁদের মুখের বিষ ভয়ংকর উগ্র। কিন্তু তাঁদের আন্দোলন জুঁই ফুলের গান। তাতে আমাদের সরকার একটুও বিচলিত নয়।’
কাদের বলেন, তারেক রহমান এখন বিএনপিতে আতঙ্কের নাম। মধ্যরাতে টেমস নদীর পাড় থেকে ফরমান আসে। মধ্যরাতের এই ফরমানে ফখরুল সাহেব, গয়েশ্বর বাবু কোথায় যান কেউ জানে না। বিএনপিতে এখন তারেক-বন্দনা বেড়ে গেছে। লন্ডন থেকে কর্মসূচি আসে। লন্ডনে বসে নেতা বানান, লন্ডনে বসে কর্মসূচি দেন। মেইড ইন লন্ডনের কর্মসূচি দেশের জনগণ মানবে না।
তিনি বলেন, ‘খেলা কিন্তু হবে, ছেড়ে দেওয়া হবে না। দাসত্ব, ইজারা ভুলে গেছেন? নরেন্দ্র মোদির ক্ষমতায় আসার পরের দিন ভারতীয় হাইকমিশনের অফিস বন্ধ, তাও ফুলের মালা নিয়ে দালালি করতে চেয়েছিলেন, পাত্তা পাননি। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব। কিন্তু আপনারা দাসত্ব মেনে নিতেও কোনো আপত্তি নেই। বিদেশের সবাই আমাদের বন্ধু। আমাদের কোনো প্রভু নেই। আপনাদের প্রভুরাও তো আপনাদের ক্ষমতায় বসাতে পারেনি।’
এসময় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাড়াবাড়ি কেউ করবেন না। ক্ষমতার দাপট কেউ দেখাবেন না। কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি নিয়েছেন। দুর্নীতিবাজ কারও ছাড় নেই, ক্ষমা নেই। শেখের বেটি দেখিয়ে দেবেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি কতটা কঠিন হতে পারেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজরাই বেশি দুর্নীতি-দুর্নীতি করে। দুর্নীতিবাজ আছে, আশপাশেই আছে। বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলা সাজে না। কারণ, তারা জাতীয়তাবাদী দুর্নীতিবাজ দল। তারেক রহমান পলাতক, দণ্ডপ্রাপ্ত আসামি। কীসের অভিযোগ? দুর্নীতির। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে লজ্জা করে না? হাজার হাজার কোটি টাকা পাচার করে লন্ডনে বসে আরাম আয়েশে দিন কাটাচ্ছে, আর দেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘পরিষ্কার বলে দিতে চাই, আন্দোলন করেন। তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। আবারও খেলা হবে, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। সবাই প্রস্তুত হয়ে যান। প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ, আমরা মাঠে আছি, আমরা দুর্নীতিবাজদের মোকাবিলা করব।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বছরব্যাপী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করব। পত্রপত্রিকায় খবর হয় আমরা নাকি পাল্টাপাল্টি করেছি। আমরা পাল্টাপাল্টি করছি না। গতকাল আমরা সাইকেল র্যালি করেছি, গতকাল বিএনপির কিছু ছিল? আমরা সারা বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব। আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে। সেই সমাবেশগুলোতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবেন।’
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আবদুর রাজ্জাক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
তারিক/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













