×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দেশের ১৯ জেলার জজ বদলি

২০২৪ জুন ২৯ ১৭:৪৫:৫৮
দেশের ১৯ জেলার জজ বদলি

নিজস্ব প্রতিবেদক : আইন মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ১৯ জন জেলা জজকে বদলি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার (২৭ জুন) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। শনিবার (২৯ জুন) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

বদলির আদেশাধীন ১৯ জেলা জজের মধ্যে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের দণ্ড দেয়া ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এবং মানি লন্ডারিং মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন রয়েছেন।

বদলি হওয়া বিচারকরা হলেন- জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব শেখ আবু তাহেরকে বরিশালের জেলা জজ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকারকে নরসিংদীর জেলা জজ, পটুয়াখালীর জেলা জজ এম এম এরশাদুল আলমকে নারায়ণগঞ্জের জেলা জজ, আইন কমিশনের সচিব আতোয়ার রহমানকে গোপালগঞ্জের জেলা জজ, গোপালগঞ্জের জেলা জজ মো. কামরুল হাসানকে পটুয়াখালীর জেলা জজ, মৌলভীবাজারের জেলা জজ আল মাহমুদ ফায়জুল কবিরকে গাইবান্ধার জেলা জজ, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬, ঢাকার বিচারক, নরসিংদীর জেলা জজ মোসতাক আহমেদকে কুমিল্লার জেলা জজ, গাইবান্ধার জেলা জজ মো. আবুল মনসুর মিঞাকে ঠাকুরগাঁওয়ের জেলা জজ পদে বদলি করা হয়েছে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, কক্সবাজারের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, হবিগঞ্জের বিচারক, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, সিলেটের বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লবকে কিশোরগঞ্জের জেলা জজ, কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামকে বাগেরহাটের জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, কুমিল্লার বিচারক মো. জাহিদুল কবিরকে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, খুলনার বিচারক, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, খুলনার বিচারক রোজিনা আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, বাগেরহাটের বিচারক, বিশেষ জজ আদালত-৪, ঢাকার বিচারক সৈয়দ আরাফাত হোসেনকে মৌলভীবাজারের জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, কুমিল্লার বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকা, এর সদস্য, ৩য় শ্রম আদালত ঢাকার বিচারক শেখ মেরিনা সুলতানাকে বিশেষ জজ আদালত কুষ্টিয়ার বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, রাঙামাটির বিচারক এ ই এম ইসমাইল হোসেনকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, ব্রাহ্মণবাড়িয়ার বিচারক মো. রবিউল আলমকে বিশেষ জজ আদালত-৪ ঢাকার বিচারক পদে বদলি করা হয়েছে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে