ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতেন তিনি, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন যাবৎ নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের অপকর্ম করতেন তিনি। আবার একাই পরিচালনা করতেন ভ্রাম্যমাণ আদালত। অবশেষে ধরা পড়লেন সেই ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া জাহান (৫০)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার পর রশিদ দিতে না পারায় স্থানীয় ব্যবসায়ীরা ভুয়া ম্যাজিস্ট্রেটকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার (১২ জুন) বিকেলে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট-বাজারে কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃত শাহারিয়া জাহান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা। বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই ব্যক্তি ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখারহাট বাজারে কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডারে গিয়ে হাজির হন। দেখতে চান ওই দোকানের বিভিন্ন লাইসেন্স।
এরপর দোকানের ভেতরে প্রবেশ করে নানা অনিয়ম খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে বলেন নানা অনিয়ম পাওয়া গেছে, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান মালিক এক পর্যায়ে নত হয়ে এক হাজার টাকা দেন ম্যাজিস্ট্রেট শাহারিয়াকে। এরপর দোকান মালিক তার কাছে রশিদ চান। তখনই বাঁধে বিপত্তি।
রশিদ দিতে না পারায় ওই দোকান মালিক বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে আনেন। তাকে ঘিরে ধরে প্রশ্ন করতেই ধরা খেয়ে যান ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া।
পরে ৯৯৯ এ ফোন দিলে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া জাহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
কালাম বগুড়া মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী আশিকুর রহমান জানান, শাহারিয়া জামান দোকানে এসে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। পরে দোকানের বিভিন্ন মিষ্টি ভালো না বলতে থাকেন। একপর্যায়ে বলেন ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেন। আমি তাকে এক হাজার টাকা দিয়ে বলি আপনি এসেছেন সম্মানে এটা দিলাম।
তিনি আরও জানান, যখন রশিদ চাইলাম, তখনই নানা টালবাহানা করতে থাকেন। আমার আগে থেকেই ওনাকে দেখে সন্দেহ হচ্ছিল, রশিদ দিতে না পারায় তখন নিশ্চিত হলাম উনি ম্যাজিস্ট্রেট না।
এছাড়া যখন ম্যাজিস্ট্রেট বের হয় তখন তার সঙ্গে পুলিশসহ অন্যরাও থাকে। উনি এসেছেন একা। পরে বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে এনে উনাকে জিজ্ঞাসাবাদ করলে তখন বলে উনি ভুয়া ম্যাজিস্ট্রেট। পরে থানা পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহারিয়া জাহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোর্শেদ/
পাঠকের মতামত:
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা













