×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

খান ব্রাদার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৪ জুন ১৩ ১০:০৪:০৮
খান ব্রাদার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১ পয়সা লোকসান হয়েছিল।

তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ৫ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ৩ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৬ পয়সা, যা আগের বছর ০ পয়সা ছিল।

৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৮২ পয়সা।

শেয়ারনিউজ, ১৩ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে