×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এবি ব্যাংকের ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদন

২০২৪ জুন ১২ ১৯:৩৭:১৩
এবি ব্যাংকের ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক পিএলসি’র শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদন করেছেন।

আজ বুধবার (১২ জুন) রাজধানীর সেনা মালঞ্চে অনুষ্ঠিত এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। এতে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার।

সভায় খায়রুল আলম চৌধুরীকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ করা হয়। মো. ফজলুর রহমানকে পরিচালক এবং রমেন্দ্র নাথ বসাককে স্বতন্ত্র পরিচালক হিসাবে নির্বাচিত করা হয়।

এছাড়া সভায় মো. মাকসুদুল হক খান পরিচালক পদ হতে অবসর গ্রহণ করেন। সভায় পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন- ২০২৩ গৃহীত হয়।

এছাড়াও, ২০২৪ সালের জন্য এমএম রহমান এন্ড কোং-কে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ এন্ড কোং-কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সাল শেষে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৫০১ কোটি টাকা, নিট মুনাফা হয়েছে ৭২ কোটি টাকা এবং শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৭ টাকা ৮৭ পয়সা।

শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে