×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিকালে আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

২০২৪ জুন ১২ ০৬:২২:৩২
বিকালে আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভা আজ বুধবার (১২ জুন) অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো- খান ব্রাদার্স পিপি ব্যাগ এবং বিডি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুটির মধ্যে খান ব্রাদার্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়। সভায় কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

অন্যদিকে, বিডি ফাইন্যান্সের বোর্ড সভা সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

একই সভায় কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে