ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

২০২৪ জুন ১০ ২০:১৫:০৫
সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য শেরাটন হোটেলে কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা এখানেই অবস্থান করছেন।

জানা যায়, গান্ধী পরিবার ও শেখ হাসিনার পরিবারের মধ্যে দীর্ঘদিনের পুরোনো সম্পর্ক বিরাজমান। এর সূত্রেই সৌজন্যমূলক বৈঠক হয়েছে।'

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে