×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১০ কোম্পানির পতনে শেয়ারবাজারে ধস

২০২৪ জুন ১০ ১৫:৩৬:১৯
১০ কোম্পানির পতনে শেয়ারবাজারে ধস

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক পতনের তাণ্ডবে শেয়ারবাজার জুড়ে চলছে অস্থিরতা। গত সপ্তাহে বাজার কিছুটা ইতিবাচক দেখা গেলেও চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে বাজেটে গেইন ট্যাক্স আরোপের খবরে বড় পতন দিয়ে শুরু হয়েছে দেশের শেয়ারবাজার। ফলে হতাশার জাল থেকে কোনোভাবেই বের হতে পারছে না বাজারের বিনিয়োগকারীরা।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবারও শেয়ারবাজারে সূচক ও লেনদেনের বড় পতন দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পতন হয়েছে সাড়ে ৬৫ পয়েন্টের বেশি। ডিএসইতে আজ ৩৪২ কোম্পানির পতন হয়েছে। এরমধ্যে ১০ কোম্পানির পতনে সূচক কমেছে ৩০ পয়েন্টের বেশি। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, আল-আরাফা ইসলামি ব্যাংক, রেনাটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিকন ফার্মা, গ্রামীণফোন, ইষ্টার্ন ব্যাংক, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

আজ ডিএসইর সূচক পতনের শীর্ষ কোম্পানি ছিল স্কয়ার ফার্মা। কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ১ টাকা ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৫.০২ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক পতনের দ্বিতীয় কোম্পানি ছিল আল-আরাফা ইসলামি ব্যাংক। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৭০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৪.৫২ পয়েন্ট।

একইভাবে ডিএসইর সূচকের পতন ঘটিয়েছে রেনাটা ৪.১৩ পয়েন্ট, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৩.৮৩ পয়েন্ট, বিকন ফার্মা ২.৭০ পয়েন্ট, গ্রামীণফোন ২.৩১ পয়েন্ট, ইষ্টার্ন ব্যাংক ২.১৮ পয়েন্ট, ব্রাক ব্যাংক ১.৭৬ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.৭৩ পয়েন্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১.৬৭ পয়েন্ট।

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে