ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

বিজেপি নেতা আদবানির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

২০২৪ জুন ০৯ ২০:০৬:৪৪
বিজেপি নেতা আদবানির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

নিজস্ব প্রতিবেদক : ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ক্ষমতাসীন বিজেপির প্রবীণ নেতা ও সাবেক উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।

আজ রোববার (৯ জুন) দিল্লিতে আদবানির বাসভবনে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, বৈঠকে দুই নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও তাদের ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেন।

আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী গত শনিবার (০৮ জুন) নয়াদিল্লি গেছেন। আগামীকাল রোববার (১০ জুন) তিনি ঢাকায় ফিরবেন।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে