×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জুন ০৯ ১৫:১২:০২
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৯ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৩৪০টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ।

আর ৩০ পয়সা বা ৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইলের ২.৯৯ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, এডভেন্ট ফার্মার ২.৯৯ শতাংশ, ইউনিক হোটেলের ২.৯৯ শতাংশ, কহিনুর কেমিক্যালের ২.৯৯ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসির ২.৯৯ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে