×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এজিএমের তারিখ পরিবর্তন করেছে বাটা সু

২০২৪ জুন ০৯ ১০:০৯:৫০
এজিএমের তারিখ পরিবর্তন করেছে বাটা সু

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত বাটা সু লিমিটেড ৫২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির এজিএম আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে আগামী ২৪ জুলাই এ সভা অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য কারণে তাদেরকে এজিএমের তারিখ পরিবর্তন করতে হয়েছে। তবে নতুন সময়সূচিতেও ডিজিটাল প্ল্যাটফরমেই এ এজিএম অনুষ্ঠিত হবে।

এছাড়া আগে ঘোষিত রেকর্ড ডেটও (১৬ মে) অপরিবর্তিত থাকবে।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে