‘তুফান’ নিয়ে বিপাকে হল মালিকরা
বিনোদন ডেস্ক : সারাদেশের হল মালিকদের নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ জুন) ঢাকার একটি রেস্তোরাঁয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সভায় সারাদেশ থেকে ৬০ এর উপরে হল মালিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল, অভিনেত্রী অঞ্জনা, প্রযোজক খোরশেদ আলম খসরু উপস্থিত ছিলেন।
সভায় সিনেমা হলের সংস্কার ও নতুন হল নির্মাণে বাংলাদেশ ব্যাংকের যে এক হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল ঋণ দেওয়ার কথা হয়েছিল সেটার অগ্রগতি না থাকার অভিযোগ, চলচ্চিত্রের ১৯ সংগঠন হিন্দি সিনেমা চালাতে না দেওয়া, সিনেমা মুক্তি দিতে যে অগ্রীম রেন্টাল ফি দিতে হয় এটার বিরোধিতা করেছেন তারা।
এছাড়াও প্রদর্শক সমিতির ওয়েবসাইট উদ্ভোধন করেন।
এ সময় লায়ন সিনেমা হলের কর্ণধার মির্জা আব্দুল খালেক বলেন, চলচ্চিত্র নিঃসন্দেহে আমাদের নাই, গত ঈদে সিনেমা মুক্তি পেয়েছে ১১টি, এই ঈদে তিন থেকে চারটি সিনেমা আসবে। কিন্তু চলার মতো সিনেমা একটি। সিনেমা হল চালাব কি দিয়ে?
তিনি বলেন, আমার সিনেমা হলের বয়স আজকে ৯৬ বছর। আর চার বছর পরে ১০০ বছর পূর্তি হবে। আমার ছেলেরা বলে হল বন্ধ করে দাও, আর চারটা বছর চালাও কোনো রকম। ১০০ বছর পূর্তি করে হল বন্ধ করে দেব। এই যদি আমার অবস্থা হয় বাকি সবার অবস্থাও বুঝতে পারি। হলের ব্যবসায় লাভ নাই। ভারতীয় সিনেমা আমাদের লাগবে, সরকার নীতিমালা প্রণয়ন করেছে বছরে আটটা সিনেমা আনার। কিন্তু ১৯ সংগঠন তা আটকে দেয়। এটা কেন?
তিনি আরো বলেন, খুব খারাপ অবস্থায় আছি, হল ঠিক করতে লোন নিতে হচ্ছে, যারাই এই লোন নিয়ে সিনেমা হল নির্মাণ, সিনেমা হল সংস্কারের কথা ভাবছে, এমন সিনেমা নির্মাণ হলে এই অবস্থা চললে লোন নিয়ে তারা বিপদে পড়বে।
যশোর মণিহার সিনেমা হলের জিয়াউল হক মিঠু বলেন, দেশীয় চলচ্চিত্রের মান অত্যন্ত নিম্নমুখী হওয়ায় সবাই ব্যবসায়ীক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। সিনেমাহল খোলা রেখে সবাই লোকসান গুনছেন। এর মধ্যে ভালো সিনেমাগুলো নিতে হলে অতিরিক্ত অগ্রিম রেন্টাল দিয়ে সিনেমা নিতে হয়।
তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণের জন্য সকলের এক হয়ে একটা সিদ্ধান্তে আসা উচিত। ভারতীয় সিনেমাগুলো আমদানি নিয়েও অনেক বাঁধার সম্মুখীন হতে হয়। এমন অবস্থা তৈরি করা হলে সিনেমাহল ব্যবসা বন্ধ করে দিতে হবে।
‘তুফান নিয়ে আতঙ্কে আছি, রেন্টাল নিয়ে সিনেমা চালানো সম্ভব না। শোনা যাচ্ছে অনেক টাকা অগ্রিম টাকা দিয়ে সিনেমা আনতে হবে। আমাদের পক্ষে ১০ থেকে ১৫ লাখ টাকা দিয়ে সিনেমা আনা সম্ভব না। -বলছিলেন শরফুদ্দিন এলাহি সম্রাট, গাজীপুর ঝংকার সিনেমা হলের মালিক।
নিউ গুলশান সিনেমা হলের মালিক আমীর হামজা বলেন, চলচ্চিত্রের এখন দুর্ভিক্ষ চলছে, একটা রাষ্ট্রের খাদ্যের দুর্ভিক্ষ হয়। আর আমাদের দেশে সিনেমার দুর্ভিক্ষ চলছে। আপদকালীন সময় চলছে। এই দুর্ভিক্ষে চলচ্চিত্র শেষ হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছে। তাই হল বাঁচাতে হবে। এক বছরের জন্য সরকার যদি ব্যবসাটা ওপেন করে দেয়, কোনো রেস্ট্রিকশন না রেখে, তাহলে আপদকালীন সময় কেটে যাবে।
সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল বলেন, বাংলাদেশের সিনেমা হলের মালিকদের কি কোনো দায়বদ্ধতা থাকবে নাকি আমাদের সিনেমা হলগুলো ওপেন থাকবে? আমরা যে কোনো সিনেমা প্রদর্শন করতে পারব সেটা বাংলাদেশের নিয়মনীতি মেনে। একটি সিনেমা আমদানি করা হলে আগের দিন পর্যন্ত সবাই সংশয়ে থাকে সিনেমা চলবে নাকি চলবে না।
তিনি বলেন, শুক্রবার সিনেমা মুক্তি পাবে বৃহস্পতিবার রাত ১২টায় জানতে পারি সিনেমা আগামীকাল মুক্তি পাবে। এমন হলে দর্শক জানবে কিভাবে, হল চলবে কিভাবে। এসব অবস্থা থেকে বের হতে হবে। সিনেমা যেটা আসবে এক সপ্তাহ আগে থেকে আমাদের জানাতে হবে। ১২ টায় সিনেমা দিলে এই সিনেমার খবর জানে আমি, আমার ছেলে আর আমার বউ। দর্শক আর জানে না। এগুলো সংস্কার করতে হবে। হিন্দি সিনেমা চালাতে গেলে অনেক বাঁধা পেতে হয়, সরকার আমাদের পারমিশন দিয়েছে, আমরা নিয়ম মেনে সিনেমা চালাব। কারো বাঁধা মানতে যাব না।
তিনি আরো বলেন, এই চলচ্চিত্র শিল্পীকে বাঁচানোর জন্য আমরা সকলের সহযোগিতা চাই। এই শিল্পকে আমরা একটা ছাতার মধ্যে আনার চেষ্টা চালাচ্ছি। আমাদের ভুল ত্রুটি থাকবে সেগুলো সংশোধন করে এগিয়ে যেতে হবে। আগামী দিনে সবাই একসঙ্গে কাজ করব।
শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













