ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

সংসদে জামায়াতের আমিরের শক্ত বার্তা

২০২৬ মার্চ ১২ ১৫:১০:৫৫
সংসদে জামায়াতের আমিরের শক্ত বার্তা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে সুবিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানানো হয় এবং জামায়াতের আমির স্পষ্টভাবে বলেন, “আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। আমি আশা করি স্পিকার সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতা বজায় রাখবেন।”

তিনি স্পিকারের উদ্দেশে আরও বলেন, “আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন। আমরা শুধু ইনসাফ চাই।” বক্তব্যের সমাপ্তি হয় তাঁর প্রখ্যাত উক্তি দিয়ে: “We Want Justice।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে