ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

২০২৪ জুন ০৮ ১৯:২৬:৪৮
রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

নিজস্ব প্রতিবেদক : গ্যাস পাইপলাইন জরুরিভাবে স্থানান্তরের কারণে রোববার (৯ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৮ জুন) তিতাস গ্যাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রোববার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে