ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট: কাদের

২০২৪ জুন ০৭ ১৫:৫৪:৫৫
ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট: কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছয় দফা দাবি স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

শুক্রবার (০৭ জুন) সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ছয় দফা বাস্তবায়নে জাতির পিতা বঙ্গবন্ধুর যে আহ্বান, তারই সঙ্গে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক।

তিনি বলেন, ৬৫’তে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। সেই কারণে ছয় দফার প্রয়োজন বেশি ছিল।

তিনি আরও বলেন, ছয় দফা না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হতো কি-না, সেই প্রশ্ন তুলে কাদের বলেন, ছয় দফা আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে। ৭৫-এর পর ৭ জুন ও ৭ মার্চ এসব দিবসকে নিষিদ্ধ করে দেওয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয়, তারা ৭৫-এ সপরিবারের বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত।

আওয়ামী লীগের এই নেতা আরও যোগ করেন, তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা, ৭ মার্চ এবং ৭ জুন নির্বাসিত হয়ে যায়।

শেয়ারনিউজ, ০৭ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে