ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

প্রস্তাবিত বাজেট জনবান্ধব হতে পারে না : জি এম কাদের

২০২৪ জুন ০৬ ২০:২৫:৩২
প্রস্তাবিত বাজেট জনবান্ধব হতে পারে না : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেট জনবান্ধব বাজেট হতে পারে না ৷ কারণ বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কোনো কারণ নেই ৷ বাজেটের পর দেশ একটা বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (০৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর সংসদ থেকে বেরিয়ে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এটা গতানুগতিক বাজেট। বাজেটে বিশেষ কিছু নেই৷ বেকার সমস্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলারের অবমূল্যায়ন, এসব উত্তরণে কোনো পদক্ষেপ নেই বাজেটে।

বিরোধীদলীয় এই নেতা বলেন, ঘাটতি থাকবে অনেক টাকা। আয়ের চেয়ে ব্যয় হবে বেশি। দেশি-বিদেশি ঋণ বাড়বে। ঋণ পরিশোধে নতুন করে ঋণের পথে হাঁটছে সরকার।

জি এম কাদের বলেন, বাজেটে বিপুল অংক ঋণনির্ভর। করের বোঝা বাড়বে জনগণের ওপর। মানুষ কোনোভাবেই স্বস্তি পাবে না। গরিব মানুষের জন্য কিছু আছে বাজেটে, এটা মনে করি না।

তিনি বলেন, সরকার বিদ্যুৎ খাতকে বলেন অর্জনের, আমরা বলি লজ্জার। ক্যাপাসিটি পেমেন্টের মাধ্যমে ডলার চলে যাচ্ছে বাইরে।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে