×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জুন ০৬ ১৫:১৪:১০
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৬ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৬৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ২.৯৬ শতাংশ।

আর ১ টাকা ৫০ পয়সা বা ২.৯২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড সিরামিকের ২.৯১ শতাংশ, সিকদার ইন্সুরেন্সের ২.৮৯ শতাংশ, ঢাকা ব্যাংকের ২.৮৮ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ২.৮৮ শতাংশ, রতনপুর স্টিলের ২.৮৭ শতাংশ, এটলাস বাংলাদেশের ২.৯৫ শতাংশ এবং আরামিট সিমেন্ট লিমিটেডের ২.৮৪ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে