×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এপেক্স ফুটওয়্যারের জমির মূল্য বাড়ল সাড়ে ৩ গুণ

২০২৪ জুন ০৬ ১১:৪৬:০৭
এপেক্স ফুটওয়্যারের জমির মূল্য বাড়ল সাড়ে ৩ গুণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মালিকানাধীন জমির মূল্য পুনর্মূল্যায়নের পর সাড়ে ৩ গুণের বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এপেক্স ফুটওয়্যারের সব জমির মূল্য ছিল ১৪৪ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে জমির দাম পুনর্মূল্যায়নের পর এর মূল্য দাঁড়িয়েছে ৫১২ কোটি ৬৪ লাখ টাকা।

হিসাব অনুযায়ী, পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত দাঁড়াচ্ছে ৩৬৮ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা। অর্থাৎ কোম্পানিটির জমির বর্তমান মূল্য সর্বেশষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা মূল্যের চেয়ে সাড়ে ৩ গুণের বেশি।

কোম্পানিটির এবারের সম্পদ পুনর্মূল্যায়ন করেছে মালেক সিদ্দিকী ওয়ালি চার্টার্ড একাউন্টস।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে